নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে পঞ্চগড়ে পিআইবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত


Rastrerkotha প্রকাশের সময় : ২৯/০১/২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ /
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে পঞ্চগড়ে পিআইবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
124

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

পঞ্চগড় জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাভিশন ও কালবেলা প্রতিনিধি মোশাররফ হোসেন এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি সরকার হায়দার।

দুই দিনব্যাপী এই কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন, আইন ও আচরণবিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালনা করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী এবং পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।

কর্মশালায় পঞ্চগড় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।