জুলাই জাতীয় সনদে পিআর পদ্ধতির দাবি: বাগেরহাটে জামায়াতের মানববন্ধন


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/১০/২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ /
জুলাই জাতীয় সনদে পিআর পদ্ধতির দাবি: বাগেরহাটে জামায়াতের মানববন্ধন
39

তাজমুল হোসেন, বাগেরহাট সংবাদদাতা:

জুলাই জাতীয় সনদে পিআর পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা। এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতা-কর্মী ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মজলিশে শূরা সদস্য অধ্যাপক রেজাউল করিম, মাওলানা আবুল কাশেম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, তাজমুল হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা ফেরদাউস আলী এবং পৌর আমীর মাওলানা শামীম আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্তির মাধ্যমে পিআর পদ্ধতি কার্যকর করা হলে জনগণের প্রকৃত মতামত নির্বাচনে প্রতিফলিত হবে এবং গণতন্ত্র হবে আরও শক্তিশালী। তারা আরও বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।