জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ০৮/০৮/২০২৫, ৯:১০ অপরাহ্ণ /
জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
65

নিজস্ব প্রতিবেদকঃ

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী জেলা শাখা।

শুক্রবার (৮ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃতী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও অনুপ্রেরণায় ভরপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি অ্যাডভোকেট আল মামুন রাসেল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ফাঁকা ফুটবলকে সবাই লাথি মারে, কিন্তু পাথরকে কেউ লাথি মারতে পারে না। জীবনে ফাঁপা ফুটবল না হয়ে শক্ত ভিত তৈরি করো, তাহলে সফলতা তোমার দরজায় কড়া নাড়বে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম, জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও জলঢাকা প্রেসক্লাব সভাপতি কামারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির, নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি রেজাউল করিম।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক জেলা সভাপতি সাব্বির আহমেদ, জাকির হোসেন রঞ্জুসহ আরও অনেকে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে কলম, চাবির রিং, ইসলামী বইসহ বিভিন্ন মূল্যবান উপহার প্রদান করা হয়।
আয়োজকদের মতে, এ সংবর্ধনা কেবল সাফল্যের স্বীকৃতিই নয়, বরং শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে অনুপ্রেরণা জোগাবে।