
নিজস্ব সংবাদদাতাঃ
দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে নীলফামারীর জলঢকায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) জলঢাকা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক জনবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান লাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, এসএ টিভির জেলা প্রতিনিধি মাহবুবার রহমান মনি, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ফয়সাল মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মাইদুল ইসলাম, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি লেবু মিয়া, খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি রিয়াদুল ইসলাম, অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি হাসান সিদ্দিকী, প্রতিদিনের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিলন পাটোয়ারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক জনবাণী পত্রিকার দীর্ঘদিনের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :