জলঢাকায় উপজেলা পরিষদ চত্বরে শিশু পার্কের উদ্বোধন


Rastrerkotha প্রকাশের সময় : ২১/০৪/২০২৬, ৯:০৬ অপরাহ্ণ /
জলঢাকায় উপজেলা পরিষদ চত্বরে শিশু পার্কের উদ্বোধন
75

মো. রমজান আলী>>

নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত একটি শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। এর ফলে এলাকার শিশুদের জন্য বিনোদন ও মানসিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পার্কটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম এবং উপসহকারী পাট কর্মকর্তা প্রীতম কুমার সরকার।

প্রধান অতিথির বক্তব্যে মো. নায়িরুজ্জামান বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশে সুস্থ বিনোদনের বিকল্প নেই। এই পার্কটি শিশুদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করবে।”

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা পরিষদ চত্বরে নির্মিত এই পার্ক শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জলঢাকা পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।