জলঢাকায় অবৈধ লটারি টিকিট বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/০৮/২০২৫, ২:১৭ অপরাহ্ণ /
জলঢাকায় অবৈধ লটারি টিকিট বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন
66

জাহিদুল ইসলাম জাহিদ , জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত “কুঠির শিল্প মেলা”-কে কেন্দ্র করে জলঢাকা উপজেলায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে জলঢাকার আবু সাঈদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “মেলার নামে স্থানীয়দের কাছ থেকে জোরপূর্বক লটারির টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে। এটি শুধুমাত্র অবৈধ জুয়া নয়, বরং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।” তারা অবিলম্বে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।

অংশগ্রহণকারীরা আরও বলেন, এভাবে লটারির টিকিট বিক্রি চলতে থাকলে যুবসমাজ আসক্ত হয়ে পড়বে এবং এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। তাই অবিলম্বে এ অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দি মেসেজ ফাউন্ডেশনের পরিচালক আনোয়ার হোসেন, এডভোকেট রোকনুজ্জামান শাহিন, ছাত্র নেতা হাবিবুর রহমান, সাবু, রক্সি, নাহিদ ও উপজেলা তাঁতি দলের সভাপতি আলমগীর হোসেন।