জলঢাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা


Rastrerkotha প্রকাশের সময় : ০১/০৪/২০২৬, ৭:৩১ অপরাহ্ণ /
জলঢাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
58

নিজস্ব সংবাদদাতাঃ

নীলফামারীর জলঢাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বিক্রির দায়ে আতাউর রহমান নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (৩১ মার্চ) রাতে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী সালটিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। এ সময় থানা পুলিশ ও র‍্যাবের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ৫০ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোলসহ মোট ৫৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়, যা তাৎক্ষণিকভাবে বিক্রি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।