
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডের দক্ষিণ হালিশহর নিউমুরিং এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ-যুবক ও নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোঃ শফিউল আলম বলেন, “ন্যায়নিষ্ঠ নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি নেই। দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা আজ দেশকে গভীর সংকটে ফেলেছে। ইসলাম যে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার শিক্ষা দিয়েছে, সেটি প্রতিষ্ঠা করলেই জনগণ প্রকৃত ন্যায় বিচার পাবে।”
তিনি আরও বলেন, “নারীর মর্যাদা ও অধিকার রক্ষার দায়িত্ব ইসলাম দিয়েছে। অথচ বর্তমান শাসকগোষ্ঠী নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ব্যর্থ শাসনব্যবস্থার অবসান ঘটাতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মজলিসের শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, থানা শূরা সদস্য ফখরুল ইসলাম, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহেদ হোসেন, আবদুর রহিম বিশ্বাস, আবুল কালাম, গাজী ওমর ফারুক, জি এম রাসেল, মোঃ আনিসুর রহমান, মাষ্টার আলী নেওয়াজ ও মোঃ মোনাব প্রমূখ।
আপনার মতামত লিখুন :