খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঘায় বিএনপির আয়োজনে দোয়া মাহফিল


Rastrerkotha প্রকাশের সময় : ০২/১২/২০২৫, ৮:২৭ অপরাহ্ণ /
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঘায় বিএনপির আয়োজনে দোয়া মাহফিল
31

আবুল হাশেম, রাজশাহী সংবাদদাতা:

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় রাজশাহীর বাঘা উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় বাঘা উপজেলা বিএনপির আয়োজনে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী–৬ (চারঘাট–বাঘা) আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। সুশাসন, ন্যায় ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি।”

তিনি আরও বলেন, “আজ তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হে আল্লাহ, তার জীবনের স্বপ্ন পূরণে তাঁকে রক্ষা করুন। দেশের মানুষ তাঁর সুস্থতাই চায়।”

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার।

এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম প্রমুখ।

বাঘা উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন দোয়া মাহফিলে।

সবশেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সাজেদুল ইসলাম।