খালিয়াজুরীতে ২০২৫-২৬ অর্থবছরে বেরিবাধ পুনঃনির্মাণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ২৩/১২/২০২৫, ১:১০ পূর্বাহ্ণ /
খালিয়াজুরীতে ২০২৫-২৬ অর্থবছরে বেরিবাধ পুনঃনির্মাণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আবুল কালাম নেত্রকোণা সংবাদদাতাঃ

নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলায় আগাম বন্যার কবল হইতে একমাত্র বোরো ফসলকে রক্ষা জন্য বেরিবাধ মেরামত, সংস্কার এবং পুনঃ নির্মাণ করার লক্ষে ২২ ডিসেম্বর (সোমবার) বেলা ১১ টায় উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ এনায়েত হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কমিটির সভাপতি নাদীর হোসেন শামীম।

এসময় আরও বক্তব্য রাখেন,খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, উপজেলা জামায়াতের আমীর ও কৃষ্ণপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন, বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু,খালিয়াজুরী সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয়, খালিয়াজুড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ আওলাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভোষণ দাস। কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাবিবুল্লাহ।

উপস্থিত ছিলেন, ব্রাক উন্নয়ন কর্মী মোঃ রাসেল রানা, ছাত্রনেতা রেজাউল করিম, উপ সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান এবং আরিফুল ইসলাম।

উপ সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ এনায়েত হোসেন জানান খালিয়াজুড়ি উপজেলায় ২০২ কিঃ মিঃ বেরি বাঁধের মধ্যে ১৩৪ কিঃ মিঃ বেরি বাঁধ সংস্কার, নির্মাণ এবং পুনঃ নির্মাণের মাঠ পর্যায়ে যাছাই/ বাছাই করে প্রায় ১০২ কিঃ মিঃ বেরি বাঁধের জন্য ৪ টি ফোল্ডারের মধ্যে প্রায় ৮০ পি আই সির / বাঁধের কাজ করা যেতে পারে বলে সকলকে অবহিত করেন।

আলোচনা শেষে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বিধি মোতাবেক নিদিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।