কলেজ বাসে অগ্নিকাণ্ড, নাশকতার সন্দেহ পুলিশের


Rastrerkotha প্রকাশের সময় : ০৯/১১/২০২৫, ৯:১৮ অপরাহ্ণ /
কলেজ বাসে অগ্নিকাণ্ড, নাশকতার সন্দেহ পুলিশের
48

নিজস্ব সংবাদদাতা:

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাটুরিয়া লিংক রোডের পাশে সারমানো ফিলিং স্টেশনে পার্কিং অবস্থায় থাকা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাসটি ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করা ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বাসের ভেতর থেকে আগুন জ্বলে উঠে মুহূর্তেই তাতে বিস্তার ঘটে। খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, “অগ্নিকাণ্ডটি নাশকতা কিনা, কিংবা অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা সব দিক বিবেচনায় তদন্ত চলছে।”

এদিকে স্থানীয়দের তাৎক্ষণিক মন্তব্য, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত ঢাকার ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে বিএনপির সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর নামে প্রতিষ্ঠিত কলেজের বাসে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে পুলিশ এখনো কোনো কারণ নিশ্চিত করেনি।