
নিজস্ব সংবাদদাতাঃ
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নীলফামারী জেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) নীলফামারীর জলঢাকা উপজেলার আইডিয়াল কলেজ হল অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আতিকুজ্জামান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা সভাপতি ও আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মনিরুজ্জামান জুয়েল।
আলোচনা সভায় প্রধান অতিথি মনিরুজ্জামান জুয়েল ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, বদরের আদর্শ থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহকে তাদের জীবন পরিচালনা করতে হবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :