জলঢাকায় রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়, উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সালাফী


Rastrerkotha প্রকাশের সময় : ৩১/০৭/২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ /
জলঢাকায় রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়, উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সালাফী




নিজস্ব সংবাদদাতাঃ

নীলফামারীর জলঢাকায় রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা থানা মোড় এলাকায় সংগঠনের নবনির্মিত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমান মাস্টার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ কামারুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু এবং উপজেলা কৃষকদলের সভাপতি আমজাদ হোসেন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের অবহেলিত, নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা এবং অনিয়ম-দুর্নীতির চিত্র জাতির সামনে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতি সৃষ্টি হলে আমাকে জানাবেন, সমাধানে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, “সত্য, নিষ্ঠা ও জবাবদিহিতার ভিত্তিতে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদই সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। আমি রিপোর্টার্স ইউনিটির উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং আশা করি সংগঠনটি আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।”

আলোচনা সভা শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ এবং রিপোর্টার্স ইউনিটির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।