
নিজস্ব সংবাদদাতাঃ
নীলফামারীর জলঢাকায় নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজে নবাগত সভাপতি ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রতিষ্ঠানটির সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় নবাগত সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে শিক্ষকদের আরও মনোযোগী হওয়া এবং প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় শিক্ষকরা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নবাগত সভাপতির সাথে মতবিনিময় করেন। প্রতিষ্ঠানটির উন্নয়নে সভাপতি ও শিক্ষক-কর্মচারীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :