
মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ
৫১ বছরে পদার্পণ করেছে দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার পীরগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইকরামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা জামায়াতের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবলুর রশিদ এবং পীরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক বিষ্ণু পদ রায়।
বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকতার দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, উপজেলা জামায়াতের বাবুল আহম্মেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হোসেন সোহাগ, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজালাল সাজু, পীরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলুর কবির, সাবেক সহ-সভাপতি বুলবুল আহম্মেদ, যুগ্ম সম্পাদক মুনছুর আহম্মেদ, পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির অর্থ সম্পাদক রাজিউর রহমান রাজু, সাংবাদিক এন এন রানা, তারেক হোসেন, সাইদুর রহমান মানিক, হিরা, ফাইদুল ইসলাম, আবু তারেক বাঁধন, সবুজ আহম্মেদ, আসাদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :