দীর্ঘদিন অবহেলিত রংপুরে ক্রিকেট উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি রংপুর সংবাদদাতা: রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে ক্রিকেটের ক্ষেত্রে পিছিয়ে থাকলেও এবার সেই অবস্থা পরিবর্তনের আশ্বাস মিলেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, রংপুরে প্রথম বিসিবি বিভাগীয় অফিসের কাজ শিগগিরই শুরু হবে। সার্জিস আলমের পোস্ট অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট বুলবুল ভাই এবং কিংবদন্তি ক্রিকেটার নাজমুল আবেদীন ফাহিম রংপুরকে প্রাধান্য দিয়ে এই পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্রিকেট বিশ্লেষকরা আশা করছেন, নতুন অফিস স্থাপনের মাধ্যমে রংপুরের খেলোয়াড় ও প্রশিক্ষকরা উন্নত সুযোগ সুবিধা পাবে এবং এই বিভাগের ক্রিকেটে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
100
দীর্ঘদিন অবহেলিত রংপুরে ক্রিকেট উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি
রংপুর সংবাদদাতা:
রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে ক্রিকেটের ক্ষেত্রে পিছিয়ে থাকলেও এবার সেই অবস্থা পরিবর্তনের আশ্বাস মিলেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, রংপুরে প্রথম বিসিবি বিভাগীয় অফিসের কাজ শিগগিরই শুরু হবে।
সার্জিস আলমের পোস্ট অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট বুলবুল ভাই এবং কিংবদন্তি ক্রিকেটার নাজমুল আবেদীন ফাহিম রংপুরকে প্রাধান্য দিয়ে এই পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্রিকেট বিশ্লেষকরা আশা করছেন, নতুন অফিস স্থাপনের মাধ্যমে রংপুরের খেলোয়াড় ও প্রশিক্ষকরা উন্নত সুযোগ সুবিধা পাবে এবং এই বিভাগের ক্রিকেটে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
আপনার মতামত লিখুন :