জলঢাকায় ইসলামী ব্যাংকের গ্রাহকসেবায় জোর, দ্রুত ও প্রযুক্তিনির্ভর সেবার প্রত্যয়


Rastrerkotha প্রকাশের সময় : ২০/০৭/২০২৬, ৬:৪০ অপরাহ্ণ /
জলঢাকায় ইসলামী ব্যাংকের গ্রাহকসেবায় জোর, দ্রুত ও প্রযুক্তিনির্ভর সেবার প্রত্যয়



নিজস্ব সংবাদদাতা:

‎‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গ্রাহক সেবা মাস পালন করেছে। এ উপলক্ষে গ্রাহকদের উন্নত, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

‎সোমবার (২০ জুলাই) বিকেল ৫টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির জলঢাকা শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মো. মতিউর রহমান।

‎অনুষ্ঠানে সিনিয়র অফিসার শহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জলঢাকা শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক আ. জ. ম শফিউল্লাহ।

‎গ্রাহক সেবা মাস উপলক্ষে শাখায় আগত গ্রাহকদের আন্তরিক অভ্যর্থনা, দ্রুত ব্যাংকিং সেবা প্রদান, ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিংসহ আধুনিক ব্যাংকিং সেবা ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হয়।

‎জলঢাকা শাখা ম্যানেজার আ.জ.ম শফিউল্লাহ বলেন, গ্রাহকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা, অপেক্ষার সময় কমিয়ে আনা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন।

‎অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন  প্রধান মো. মতিউর রহমান বলেন, “গ্রাহকের সন্তুষ্টিই ইসলামী ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে ইসলামী ব্যাংক নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

‎এসময় আরও উপস্থিত ছিলেন, ছিট মীরগঞ্জ কামিল মাদ্রাসার প্রভাষক আবু জাফর সালেহ, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মকবুল হোসেন, মাহমুদার রহমান, নজরুল ইসলাম, সমাজ সেবক ডা. আনোয়ার হোসেন প্রমুখ।

‎অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রাহকেরা জানান, জলঢাকা শাখায় প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দ্রুত ও সহজে পাওয়া যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক আচরণ এবং সময়োপযোগী সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

‎গ্রাহক সেবা মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, আমানতকারী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন। অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে মতবিনিময়, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যতে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।