
মো. রমজান আলী>>
নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) নেকবক্ত স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তরিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শাহিনুর রহমান, অভিভাবক সদস্য নুরুন্নবীসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানসম্মত করা এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে। নেকবক্ত স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উন্নয়ন কাজের উদ্বোধনকে ঘিরে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আপনার মতামত লিখুন :